এক্সপ্লোর
TMC: প্রতিবেশী প্রৌঢ়াকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে
পরিবার বিজেপির সমর্থক, তাই গালিগালাজ, প্রতিবাদ করায় প্রতিবেশী প্রৌঢ়াকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগে সকালে বনগাঁ সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি নিরুপম রায়ের বাড়ি ঘেরাও করল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে গাইঘাটার মানিকহীরা দেশপাড়ায়। অভিযোগ, প্রৌঢ়া কানন রায়ের পরিবার বিজেপিকে সমর্থন করায়, গতকাল গালিগালাজ করেন তৃণমূল কর্মী সমীর মল্লিক। প্রতিবাদ করায় ৬২ বছরের প্রৌঢ়াকে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। হামলা-যোগ অস্বীকার করেছেন যুব তৃণমূল নেতা।
জেলার
ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















