Abhishek Banerjee : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হুমকি অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
ABP Ananda LIVE : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হুমকি অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত।হরিয়ানায় অম্বলা থেকে ১০ দিনের মধ্যে গ্রেফতার অভিযুক্ত ।ধৃত ডোমকলের বাসিন্দা সিরাজুল শেখ, জেরায় অপরাধ স্বীকার।
আরও খবর...
' ভাইপো কী করেছে না করেছে, বলতে পারব না' বলেছিলেন জীবনকৃষ্ণর পিসি, আগামীকাল তলব CGO -তে
সোমবার ED-র হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহা। পালানোর চেষ্টা করেও, ধরা পড়ে যান বড়ঞার তৃণমূল বিধায়ক। আগেরবার পুকুরে ফেলেছিলেন, আর এবার মোবাইল ফোন নর্দমায় ফেলেও শেষ রক্ষা হল না। তাঁর বাড়ির পাশাপাশি শ্বশুরবাড়ি, এমনকী বীরভূমে বিধায়কের পিসির বাড়িতেও সেদিন তল্লাশি চালায় ইডি। কাউন্সিলর পিসি যদিও ভাইপোর কীর্তিকলাপ সম্পর্কে কিছুই জানেন না বলেই দাবি করেছিলেন। কিন্তু ইডির নজরে এবার মায়া সাহা। 'পিসি-ভাইপোর মধ্য়ে টাকা-পয়সার গন্ডগো, এদের গ্রেফতার করা উচিত' এই আবহে আবার চাঞ্চল্য়কর দাবি করেছেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা।
কাল, বৃহস্পতিবার মায়া সাহাকে সিজিওতে তলব করল ইডি। সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা। গত ২৫ তারিখ জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়িতে হানা দেয় ED। সেখানে কয়েক ঘণ্টা তল্লাশি চালানো হয়। সেদিন, তল্লাশির সময় তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ঢুকতে যান সাঁইথিয়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীনেশ মুখোপাধ্যায়। কিন্তু তাঁকে প্রথমে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এরপর পুলিশ কর্মীর বডি ক্যাম খুলিয়ে তাঁকে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকতে দেওয়া হয়। মায়ার দাবি, ইডি কিছুই পায়নি তল্লাশিতে। সাড়ে ৪ ঘণ্টা পর তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে যান ED-র আধিকারিকরা। ভাইপোর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কিছু জানেন না দাবি করেছিলেন কাউন্সিলর। কিন্তু জীবনকৃষ্ণর বাবা কিন্তু মায়া সাহা ও জীবনকৃষ্ণ, উভয়ের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন। ২৮ অগাস্ট, কলকাতায় তলব করা হয়েছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি, সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে।





















