TMC vs BJP : বিজেপির রাজ্য দফতরে বিজয় উৎসবে মাছ-ভাত
ABP Ananda LIVE : কথায় বলে - মাছে ভাতে বাঙালি। বাঙালির প্রিয় সেই মাছকে নিয়েও শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। বিজেপি ক্ষমতায় এলে বাঙালির হয়তো মাছ-মাংস খাওয়া বন্ধ হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছিল তৃণমূল। সেই মতো প্রচারও করেছিল তৃণমূল। কিন্তু জেতার পর এবার সল্টলেকে মাছ খাইয়েই হবে সেলিব্রেশন। এদিন মাছ-ভাত খেয়ে বিজেপি নেতারা এটাই প্রমাণ করতে চাইছে যে বাঙালির সৃষ্টি-কৃষ্টি-সংস্কৃতির উপর এমন কোনও প্রভাব পড়বে না।
বিজেপির রাজ্য নেতৃত্ব আজ ঠিক করেছেন বিজেপির রাজ্য দফতরে বিজয় উৎসব হবে মাছ-ভাতেই। এক কর্মী বলেন, 'আমরা আজ ভীষণ খুশি। আজ আনন্দ সহকারে মাছ-ভাত খাব। আজ দই কাতলা, মাছের মাথা, চাটনি, মিক্স সবজি, ভাত, মুসুর ডাল হয়েছে।'






















