GB Syndrome : পশ্চিমবঙ্গে ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে জিবি সিনড্রোম। মৃত্যু তিনজনের, আরও অসুস্থ
ABP Ananda LIVE: গিয়ান ব্যারে সিনড্রোম বা জিবি সিনড্রোম, ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিমবঙ্গে। পুণের পর কলকাতা-সহ একাধিক জেলায় এই রোগে আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। ২৬ জানুয়ারি থেকে মাত্র চারদিনের মধ্যে এ রাজ্যে মৃত্যুও হয়েছে তিনজনের। ২০০০ কিলোমিটার দূরে পুণেতে অবস্থা আরও ভয়ঙ্কর। ৯ জানুয়ারি থেকে ৩ সপ্তাহের মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ১১১ জন। ভেন্টিলেশনে রয়েছে অনেকেই। একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। স্নায়ুর বিরল রোগ এই গিয়ান ব্যারে সিনড্রোম। এর জেরে স্নায়ু দুর্বল হয়ে যায়। পেশী অসাড় হয়ে পড়ে। প্যারালাইসিস অর্থাৎ শরীরে দেখা দেয় পক্ষাঘাত। রোগীর মুখ বেঁকে যেতে পারে। হাঁটাচলা, কথা বলার ক্ষমতা থাকে না অনেক সময়েই। ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে বিরল এই স্নায়বিক রোগ।
West Bengal News Live: নোংরা জলকে শোধন করে পরিশ্রুত জল, আর সেই জলকে দৈনন্দিন কাজে ব্যবহার, আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে পাইলট প্রজেক্ট আনতে চলেছে কলকাতা পুরসভা
নোংরা জলকে শোধন করে পরিশ্রুত জল, আর সেই জলকে দৈনন্দিন কাজে ব্যবহার। আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে পাইলট প্রজেক্ট আনতে চলেছে কলকাতা পুরসভা। পুরসভার দাবি এর ফলে তাদের দৈনন্দিন কাজে পানীয় জলের ব্যবহার যেমন কমবে তেমনই কমবে জল দূষণ। পাশাপাশি এই প্রজেক্টকে পেটেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, ফলে দেশের কোথাও এই প্রজেক্ট ব্যবহৃত হলে তার থেকে আর্থিকভাবে লাভবান হবে কলকাতা পুরসভা।





















