TMC News: শিবপুরে জিটি রোডের ওপর পার্টি অফিসের সামনেই যুব তৃণমূল নেতাকে গুলি
ABP Ananda Live: শিবপুরে জিটি রোডের ওপর পার্টি অফিসের সামনেই যুব তৃণমূল নেতাকে গুলি করে খুন। নিহত আব্দুল কাদির হাওড়া পুরসভার। ৩১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ শিবপুরে পার্টি অফিসের সামনে বসেছিলেন কাদির। অভিযোগ, বাইকে চড়ে ২ জন দুষ্কৃতী এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ২-৩ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে যুব তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। শিবপুর থানার পুলিশ ছাড়াও ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তা ও গোয়েন্দারা। কেন যুব তৃণমূল নেতার ওপরে হামলা? নেপথ্যে কারা? তা নিয়ে এখনও ধোঁয়াশা। পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।





















