Abhishek Banerjee Rally: মোদির আমলে গরিবরা আরও গরিব, বড়লোকরা আরও বড়লোক হয়েছে: অভিষেক
ভগবানপুরে নির্বাচনী প্রচার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক বলেন, ‘ভাঙা পায়ে লড়াই করে দিল্লির বুক থেকে বাংলার দাবি ছিনিয়ে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মানুষ দিল্লির কাছে মাথা নত করতে চান না। এর আগে মোদি (Narendra Modi) বলেছিলেন, সবার অ্যাকাউন্টে ৫ লাখ করে টাকা দেবেন। কেউ পাননি সেই টাকা। বছরে দুই কোটি বেকারের চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। গরিবরা আরও গরিব হয়েছে আর বড়লোকরা আরও বড়লোক হয়েছে। ওরা দেশের অর্থনীতি ধ্বংস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন দেবে, সবাই পাচ্ছে। মমতা তাঁর সব কথা রেখেছেন। বহিরাগত নেতারা সুযোগ চাইছে। ’






















