এক্সপ্লোর

ECI Bans Mamata Campaigning: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। আজ রাত ৮ টা থেকে আগামীকাল রাত ৮ টা পর্যন্ত বহাল থাকবে যে নিষেধাজ্ঞা। পাঁচ পাতার বিবৃতি জারি করে যেমনটা জানিয়েছে কমিশন। তাঁকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, তিনি যাতে এমন কোনও মন্তব্য না করেন, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়ে বা আইন-শৃঙ্খলার সমস্যা হয়। আদর্শ আচরণবিধি চলাকালীন তাঁর বিভিন্ন মন্তব্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে জানিয়েছে কমিশন।

সংখ্যালঘু ভোট ভাগ ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তার মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছিল। কিন্তু তার যে উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তা সন্তোষজনক নয় বলেই জানানো হচ্ছে কমিশনের তরফে। কমিশন বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিন্দাজনক। সাত তারিখের সভায় সিআরপিএফ-কে ঘেরাও করা নিয়ে যে মন্তব্য মমতা করেছিলেন, তার নিন্দা করেছে কমিশন। এ ব্যাপারে যে নোটিশের যে জবাব মমতা দিয়েছেন, তাতে কমিশন সন্তুষ্ট নয়।

আদর্শ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের নোটিশের যে জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সে ব্যাপারে কমিশন বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নির্বাচন আচরণবিধি, সেইসঙ্গে ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ (৩) ও ৩ এ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৮৬,১৮৯ ও ৫০৫ ধারা লঙ্ঘন করেছেন। তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির পক্ষে ক্ষতিকারক এবং তা নির্বাচনী প্রক্রিয়া ব্যহত করার সামিল।

আর কমিশনের যে নির্দেশ পেয়েই তীব্র প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের তরফে, কমিশন বিজেপির শাখা সংগঠন হয়ে গিয়েছে বলে আক্রমণ কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেসের অপর নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, গণতন্ত্রের পক্ষে কালো দিন। উল্টোদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে একাধিক মন্তব্য উস্কানিমূলক, এমনই দাবি তুলে বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এদিন কমিশন যে নির্দেশ দিল, তাতে কার্যত তাদের অভিযোগেই সিলমোহর পড়ল।

কিছুদিন আগেই সংখ্যালঘু ভোট-ভাগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ভিত্তিতে তাঁকে প্রথম নোটিশ দেয় নির্বাচন কমিশন। যার উত্তরে অবশ্য গর্জে উঠে পাল্টা কমিশনেপর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি সভামঞ্চ থেকে বলেছিলেন, দশটা নোটিশ দিলেও জবাব একই থাকবে। পাল্টা আক্রমণ শানিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। অভিযোগ করেছিলেন 'রোজ হিন্দু-মুসলমান করলেও কটা কমপ্লে জমা পড়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে।'

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল

Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget