West Bengal Assembly Election 2021: দেওয়াল লিখে প্রচার শুরু তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালের
দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে নিজের নামে দেওয়াল লিখে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল। তিনি আইএনটিটিইউসি-র জেলা সভাপতি পদেও রয়েছেন। গত বিধানসভা নির্বাচনে জোটের সমর্থনে কংগ্রেসের টিকিটে লড়ে জয়ী হন বিশ্বনাথ পাড়িয়াল। ফল ঘোষণার কয়েকমাস পরেই তিনি তৃণমূলে যোগ দেন। অন্য়দিকে শাসকদলকে আক্রমণ করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙছে তাদের দলেরই কর্মীরা। দল ছেড়ে চলে যাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে, সবে তো খেলা শুরু হল।" তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দলীয় কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে শাসকদলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
























