এক্সপ্লোর

Year 2021 in Entertainment: ২০২১ জুড়ে শিরোনামে রইল যেসব ঘটনা, বছর শেষে ফিরে দেখা আরও একবার

নতুন বছর আসতে বেশি দেরি নেই। বছরের শেষ লগ্নে এসে একবার ফিরে তাকালে এমন অনেক ঘটনা মনে পড়বে যা নজর কেড়েছে দেশবাসীর। কিছু ঘটনা মন ভার করেছে, কিছু আবার মুখে হাসি ফুটিয়েছে। ২০২১ সালে বলিউডের এমনই বিশেষ বিশেষ কিছু ঘটনা মনে করা যাক।

আরিয়ান খান মাদককাণ্ড (Aryan Khan Drug Case): 
২০২১ সালের অন্যতম চর্চিত ঘটনা হল 'মুম্বই মাদককাণ্ড' এবং সেই ঘটনায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেফতারি। ২ অক্টোবর মুম্বই থেকে গোয়া-গামী প্রমোদতরীতে আচমকা হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। একাধিক জনকে আটক করা হয় যাদের মধ্যে বলিউড তারকার ছেলেও ছিলেন। ৩ অক্টোবর বাকিদের সঙ্গে গ্রেফতার করা হয় আরিয়ানকে। এরপর এনসিবি হেফাজত, জেল  হেফাজত, একাধিকবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর ২৮ অক্টোবর, অবশেষে জামিন পান আরিয়ান। ২২ দিন পর বাবার সঙ্গে আরিয়ান 'মন্নত'-এ ফেরেন ৩০ অক্টোবর।

বিপাকে রাজ কুন্দ্রা (Raj Kundra Arrest):

পর্নোগ্রাফি কেলেঙ্কারি কাণ্ডে নাম জড়ায় শিল্পপতি রাজ কুন্দ্রা। গ্রেফতার করা হয় তাঁকে। তোলপাড় হয় বলিউড থেকে গোটা দেশ। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকেও। এরপর একাধিক বার জামিন খারিজ হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে জামিন পান তিনি।

'কঙ্গনা কাহন' (Kangana Ranaut): 
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সাম্প্রতিককালে যিনি অভিনয়ের থেকেও বিতর্কিত মন্তব্য, পোস্ট ইত্যাদির কারণে শিরোনামে বেশি থেকেছেন। কখনও নাথুরাম গডসের সমর্থনে পোস্ট তো কখনও আন্দোলনরত কৃষকদের কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করেও একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তাঁর বিতর্কিত পোস্টের জেরে কর্তৃপক্ষের তরফ থেকেই বন্ধ করে দেওয়া হয় ট্যুইটার হ্যান্ডল। চলতি বছরেই মুক্তি পেয়েছে তাঁর 'থালাইভি' ছবিটি। সেই ছবি মুক্তির আগেও মহারাষ্ট্র সরকারকে একাধিকবার আক্রমণ করেন তিনি। 

'ভিকি-ক্যাট' বিবাহ ডাইরি (Vicky Kaushal and Katrina Kaif Wedding): 
জল্পনা চলছিল বহুদিনই। কিন্তু একাধিকবার সেই গুজবে জল ঢালেন দুই পক্ষই। অবশেষে ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই-মাধোপুরের 'সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্ট'-এ কড়া নিরাপত্তার মধ্যে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেলেও কখনও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি। ফলে সূত্র মারফত বিয়ের কথা জানাজানি হওয়ার পর থেকেই সকলের নজর ছিল সেই দিকে। বিয়ের পর থেকেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় একাধিক অনুষ্ঠানের ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা গ্রহণ করেন এই নব দম্পতি।

পত্রলেখার 'লাল দুপট্টা' (RajKummar Rao and Patralekhaa Wedding): 
এই বছরের হেভিওয়েট বিয়ের তালিকায় আরও এক জুটি হলেন রাজকুমার রাও  ও পত্রলেখা। দীর্ঘ ১১ বছরের সম্পর্ককে এক সুতোয় বাঁধেন এই তারকা জুটি। তবে বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় পত্রলেখার মাথার ওড়না। সেলেব্রিটি ডিজাইনার সব্য়সাচী মুখোপাধ্যায়ের তৈরি ওই ওড়নার পাড়ে বাংলায় ছিল 'প্রেমযাপন'। পত্রলেখা পাল বাঙালি পরিবারের সন্তান। বিয়ের ওড়নায় তাই নিজের ভাষায় লেখান, 'আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।'

নতুন জীবনের সূচনা (Star Kids born): 
চলতি বছরে মাতৃত্বের আস্বাদ নিয়েছেন একাধিক বলি অভিনেত্রী। দ্বিতীয় সন্তান জাহাঙ্গিরের জন্ম দিয়েছেন 'বেবো' করিনা কপূর। তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কোল আলো করে এসেছে একরত্তি ভামিকা। মা হয়েছেন দিয়া মির্জা। পুত্র সন্তানের নাম রেখেছেন অভিয়ান আজাদ রেখি। এই বছর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তারকা জুটি নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদি। এক মেয়ের পর তাঁদের ঘরে এবার পুত্র সন্তান। অভিনেত্রী প্রীতি জিন্টা এবছর সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। নাম রেখেছেন জয় ও জিয়া। বলিউড গায়িকা শ্রেয়া ঘোষালও চলতি বছরের ২২ মে এক পুত্র সন্তানের জন্ম দেন। নাম দেবযান। অভিনেত্রী লিসা হেডনও চলতি বছরের জুলাই মাসে কন্যা সন্তানের জন্ম দেন। এছাড়া বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা ও অভিনেত্রী আকৃতি খুরানার ঘরেও এ বছর এক কন্যা এসেছে। মেয়ের নাম আরজোই।

বিবাহ-বিচ্ছেদ (Aamir Khand and Kiran Rao Divorce): 
চলতি বছরের আরও এক চর্চিত জুটি আমির খান ও কিরণ রাও। ৩ জুলাই বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করেন এই তারকা দম্পতি। অবসান হয় তাঁদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের। যৌথ বিবৃতিতে তাঁরা লেখেন, 'বিগত ১৫ বছরে আমরা জীবনের আনন্দে বহু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালবাসাই ছিল আমাদের সম্পর্কের বুনিয়াদ। এবার আমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়। আমরা দায়িত্ববান অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব।'

সম্পর্কের ইতি (Samantha Ruth Prabhu and Naga Chaitanya Divorce): 
এই বছরই সম্পর্কে দাঁড়ি টানেন দক্ষিণী তারকা দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ২ অক্টোবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে দু'জনেই বিচ্ছেদের কথা জানান। বিবৃতিতে দুই তারকা লেখেন, 'নিজেদের পথে এগিয়ে চলার জন্য' তাঁরা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। তাঁরা এও জানান যে অনেক আলোচনার পরই  তাঁরা এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। অনুরাগী ও মিডিয়ার কাছে তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর অনুরোধ করেন তাঁরা।

সম্মানিত রজনীকান্ত (Rajinikanth): 
তিনি থালাইভা। দক্ষিণী সিনেমার তো বটেই গোটা ভারতে তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু থাকে না। এই বছর সিনেমা জগতের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে, তাঁকে 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত করা হয়েছে। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল ৬৭তম জাতীয় পুরস্কার অনুষ্ঠান। সেখানেই উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। সুপারস্টার তাঁর পুরস্কার উৎসর্গ করেন নিজের গুরুকে।

একুশে 'বিশ্বসেরা' (Miss Universe): 
একুশ বছর পর ভারতে ফিরল 'মিস ইউনিভার্স'-এর মুকুট। একুশ বছরের হরনাজ কৌর সান্ধু ২০২১ সালের 'মিস ইউনিভার্স' নির্বাচিত হলেন। ১৯৯৪ সালে সুস্মিতা সেন, ২০০০ সালে লারা দত্তের পর ২০২১ সালে হরনাজ। এই তরুণী পঞ্জাবের চলচ্চিত্র অভিনেত্রী। ইজরায়েলের উদ্দেশে পাড়ি দেওয়ার আগে সান্ধু এক সাক্ষাৎকারে বলেন 'সেরার মুকুট বাড়ি ফিরিয়ে আনতেই হবে।' শেষ পর্যন্ত কথা রেখেছিলেন হরনাজ। বছর শেষের আগে দেশবাসীকে সেরা উপহার দেন তিনি।

সাফল্যের শিখরে 'সূর্যবংশী' (Blockbuster Sooryavanshi): 
৬৬ দেশের ১৩০০ পর্দায় মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত ও অক্ষয় কুমার অভিনীত ছবি 'সূর্যবংশী'। করোনার কাঁটা পেরিয়ে এই ছবির হাত ধরে হলমুখী হন সিনেপ্রেমীরা। প্রথম দিনেই দারুণ ব্যবসা করে ছবিটি। ধারা বজায় রেখে ১০০ কোটির ক্লাবে অনায়াসে পৌঁছে যায় এই ছবি। প্রথম সপ্তাহে খিলাড়ি কুমারের ছবি পেরিয়ে যায় ১২০ কোটির গণ্ডি। অতিমারী পরবর্তী সময়ে এই ছবির অসাধারণ সাফল্য হাসি ফুটিয়েছে ছবি নির্মাতাদের মুখে।

পর্দায় ফিরে দেখা 'বিশ্বজয়' (New movie '83'): 
বছর শেষে বড় পর্দায় মুক্তি পেল '৮৩'। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কবীর খান। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ। মুম্বইয়ে ছবির বিশেষ প্রিমিয়ারে হাজির হন ১৯৮৩ ভারতীয় ক্রিকেট দল। প্রথম সপ্তাহ শেষে ভালই ব্যবসা করে ছবিটি।

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget