Corona: আছড়ে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ, 'মানুষ বেশি ক্যাজুয়াল হয়ে গেছে', উদ্বেগ প্রধানমন্ত্রীর
করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ। সেই পরিস্থিতিতে রাজ্যে নির্বাচন। নেতা-নেত্রীদের প্রচারে উপচে পড়ছে ভিড়। সামাজিক দূরত্ব থেকে মাস্ক, করোনা বিধি মানছেন না কেউ। রোজ রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন। বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের (CM) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, প্রথমবারের তুলনায় মানুষ অনেক বেশি ক্যাজুয়াল হয়ে গেছে। দেশজুড়ে ফের লকডাউন ঘোষণা করা হবে কিনা, সেই আশঙ্কায় রয়েছে দেশবাসী। বিভিন্ন জায়গায় নাইট কার্ফু জারি করা হয়েছে। কয়েকটি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মোদি। বাংলায় করোনা পরিস্থিতি সামলাতে নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে।





















