Aaj Banglae : হরিদেবপুর ও সল্টলেকের মৃতদেহ উদ্ধার বাড়িয়ে তুলছে রহস্য ।Bangla News
হরিদেবপুর থানা এলাকার চকরামনগরে বেসরকারি সংস্থার কর্মীর রহস্যমৃত্যু। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।বাড়ি থেকে উদ্ধার হল পচাগলা মৃতদেহ। মেঝেয় রক্তের দাগ। মৃতের নাম বাপ্পা ভট্টাচার্য। বয়স ৪২ বছর। মৃতের স্ত্রী কর্মসূত্রে ব্যাঙ্গলোর ও বিবাহিত মেয়ে পানিহাটিতে থাকেন। পুলিশ সূত্রে খবর, দু’ দিন ধরে বাবা ফোন না ধরায় এক প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন মৃতের মেয়ে। গতকাল ওই প্রতিবেশী বাড়িতে গিয়ে দেখেন, ঘরের দরজা ভেজানো। দোতলার শৌচাগারে পড়ে ওই ব্যক্তির মৃতদেহ। হরিদেবপুর থানার পাশাপাশি তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা।
সল্টলেকে কলকাতা পুলিশের আবাসনের ১১ তলা থেকে পড়ে কলেজ পড়ুয়ার মৃত্যু। মৃতের নাম পার্থসারথি পাল। মৃত সল্টলেকের AE ব্লকের বাসিন্দা। প্রতিবেশীদের দাবি, সকাল সোয়া ১০টা নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ পান। এরপর বছর তেইশের ওই কলেজ পড়ুয়াকে আবাসনের নীচে পড়ে থাকতে দেখা যায়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ১১ তলা থেকে উদ্ধার মৃতের জুতো মাস্ক। মিলেছে মোবাইল ফোনও। আত্মহত্যা নাকি, অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।





















