এক্সপ্লোর
'এমন রাজনীতি করুন, যাতে জেলে যেতে হয়' কর্মীদের উজ্জ্বীবিত করতে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের
ঘরে বসে রাজনীতি হয় না। এমন রাজনীতি করুন, যাতে জেলে যেতে হয়। ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। আজ সকালে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কে প্রাতর্ভ্রমণে যান বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কাছে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরা। দলীয় নেতৃত্ব সম্পর্কে হতাশা প্রকাশ করেন তাঁরা। তখনই কর্মীদের উজ্জ্বীবিত করতে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। এনিয়ে বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বাংলা
কাউন্টিং নিয়ে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। জেলায় জেলায় দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক
আরও দেখুন























