এক্সপ্লোর
যৌন নিগ্রহকাণ্ডে নির্যাতিতাকে নিয়ে মিছিল, পরিচয় প্রকাশের অভিযোগ, স্বতঃপ্রণোদিত মামলা বিজেপি নেতাদের বিরুদ্ধে
যৌন নিগ্রহকাণ্ডে নির্যাতিতাকে নিয়ে মাইক বাজিয়ে, প্রকাশ্যে মিছিল, স্মারকলিপিতে পরিচয় প্রকাশের অভিযোগ। বিজেপি জেলা সভাপতি সহ একাধিক নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু বীরভূম জেলা পুলিশের। বোলপুরে ৮ বছরের বালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। এই ঘটনায় গতকাল পথে নামে বিজেপি। নাবালিকা নির্যাতিতাকে নিয়ে মাইক বাজিয়ে, প্রকাশ্যে মিছিল করে তারা। পরে থানা ঘেরাও করে স্মারকলিপি জমা দেয়। পুলিশের দাবি, নির্যাতিতাকে প্রকাশ্যে এনে, তার পরিচয় প্রকাশ করে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি, মাদ্রাসার পরীক্ষা ও আগামীকাল থেকে মাধ্যমিক শুরু হওয়ায় শব্দবিধি চালু রয়েছে। তারস্বরে মাইক বাজিয়ে সেই নিয়মও ভঙ্গ করা হয়েছে বলে পুলিশের দাবি। বিভিন্ন অভিযোগে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ একাধিক নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বাংলা
পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















