এক্সপ্লোর
নিক্কো পার্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ
নিক্কো পার্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, লকডাউনে কাজ হারিয়ে বাড়িতেই বসেছিলেন বছর ৫৬-র অনিন্দ্য গোস্বামী। গতকাল সল্টলেকের বিবি ব্লকের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। কাজ হারিয়ে ডিপ্রেশনের জেরে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। নিক্কো পার্ক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বাংলা
আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















