এক্সপ্লোর
পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দুই পড়ুয়া সঙ্কটজনক, একজন রয়েছে একমো সাপোর্ট সিস্টেমে
পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দুই পড়ুয়ার অবস্থা এখনও সঙ্কটজনক। দু’জনকেই রাখা হয়েছে ভেন্টিলেশনে। এদের মধ্যে ৬ বছরের পড়ুয়ার পাঁজরের চারটি হাড় ভেঙেছে। ফুসফুস থেকে কাদাজল সম্পূর্ণ বের করা যায়নি। ফুসফুসে ও মস্তিষ্কের অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। ৭ বছরের আরেকটি শিশুর অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও, তারও এখনও সঙ্কট কাটেনি। জানা গিয়েছে, গতি বাড়াতে পুলকারের স্পিড লিমিটারের তার খুলে নেওয়া হয়েছিল। গাড়ির বনেটে লাগানো তারহীন স্পিড লিমিটার। নিয়ম অনুযায়ী, পুলকারের ক্ষেত্রে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতি নির্দিষ্ট করা রয়েছে। এক্ষেত্রে স্পিড লিমিটারের তার খুলে গাড়ির গতি বাড়ানোর চেষ্টা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল পোলবা থানায় গিয়ে গাড়িটিকে পরীক্ষা করেন মোটর ভেহিকলসের অফিসাররা। এই ঘটনায় ইতিমধ্যেই পুলকার চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, গুরুতর আঘাত ও অনিচ্ছাকৃত হত্যার চেষ্টা সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দুর্ঘটনায় জখম পুলকার চালক সুস্থ হলেই তাঁকে গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি, মোটর ভেহিকলসের পুলকার রিপোর্ট পেলে গাড়ি মালিকের বিরুদ্ধেও মামলা রুজু করা হবে
বাংলা
CJP-Government Meeting | প্রায় দু'ঘণ্টা বৈঠক ককরোচ-কেন্দ্র, কী কী বিষয়ে আলোচনা হল?
ধর্মতলায় অশান্তি পাকালো কারা? CM Suvendu Adhikari বললেন, "চিহ্নিত করেছি"
"দেশজুড়ে নৈরাজ্য তৈরির চেষ্টা...", ধর্মতলার অশান্তি নিয়ে বললেন Samik Bhattacharya
নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















