এক্সপ্লোর
বর্তমান কাউন্সিলরকে টিকিট দেওয়ার দাবিতে মন্ত্রী গৌতম দেবকে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের
বর্তমান কাউন্সিলরকেই টিকিট দিতে হবে, এই দাবিতে শিলিগুড়িতে বিধায়ক তথা মন্ত্রী গৌতম দেবের বাড়িতে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ঘেরাও মন্ত্রী। বিক্ষোভের জেরে দলীয় নেতৃত্বের তোপের মুখে তৃণমূলের স্থানীয় নেতা। শিলিগুড়ি পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ অধিকারী ওরফে ভাইজানকে পুর নির্বাচনে ফের টিকিট দেওয়ার দাবি জানিয়ে আজ সকালে মন্ত্রী গৌতম দেবের বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। নেতৃত্বে ছিলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি সঞ্জিত নাগ। জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে, কারোর বাড়িতে এধরনের বিক্ষোভ দেখানো কাম্য নয়। পুরভোটের প্রার্থী তালিকা এখনও স্থির হয়নি। ফলে এমন দাবি জানানো নিষ্প্রয়োজন।
বাংলা
পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















