এক্সপ্লোর
বড়দিনের সকালে সেন্ট পল ক্যাথিড্রালে প্রার্থনার ঢল, নিরাপত্তা বৃদ্ধি পার্ক স্ট্রিটে
আজ বড়দিন। শহর জুড়ে উৎসবের আমেজ। গির্জায় গির্জায় প্রার্থনা, কেকে কামড়ের সঙ্গে মহাসমারোহে চলছে ক্রিসমাস বরণ৷ আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। বড়দিনের সকালে সেন্ট পল ক্যাথিড্রালে প্রার্থনা। সকালে সেই প্রার্থনায় অংশ নেন বহু মানুষ। ক্রিসমাসে শহরের অন্যতম প্রাচীন এই গীর্জাই অনেকের কাছে ফার্স্ট ডেস্টিনেশন। সকাল থেকে ধীরে ধীরে ভিড় বাড়ছে পার্ক স্ট্রিটে। গীর্জায় গীর্জায় প্রার্থনা সেরে পার্ক স্ট্রিটের হোটেল-রেস্তোরাঁগুলিতে প্রাতঃরাশ সারতে আসছেন অনেকেই। ভিড় বাড়ছে কেকের দোকানের সামনেও। সন্ধ্যার পর থেকে পার্ক স্ট্রিট হয়ে উঠবে ওয়াকিং স্ট্রিট। ক্রিসমাস উপলক্ষ্যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পার্ক স্ট্রিটে। ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















