এক্সপ্লোর
করোনা: বিশ্বে মৃতের সংখ্যা পেরিয়ে গেল সাড়ে ৭ লক্ষ, কমল দৈনিক মৃতের সংখ্যা
করোনায় বিশ্বে দৈনিক মৃতের সংখ্যা কমল। তবে উদ্বেগ বাড়িয়ে দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ল।কমল দৈনিক সুস্থতার সংখ্যা। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ লক্ষ ৫২ হাজার ৫১ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৬ হাজার ১২৮। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ৭ হাজার ১৩। মোট আক্রান্ত ২ কোটি ৭ লক্ষ ৫৫ হাজার ৪০৬। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২ লক্ষ ৮৪ হাজার ৫১৯। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৭৪ হাজার ৩৭ জন। বিশ্বে করোনাকে জয় করে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লক্ষ ১৭ হাজার ৯৩৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ৬৩৮। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৯১৫। আমেরিকায় করোনার প্রকোপ এখনও উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা ৫২ লক্ষ পেরোল। মোট আক্রান্ত ৫২ লক্ষ ৪৬ হাজার ৭৬০। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ হাজার ৬২। আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৫২ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১ হাজার ১২৮ জনের।
জেলার
এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















