এক্সপ্লোর
জেনারেল বেডে দেওয়া হল পোলবা কাণ্ডে আহত দিব্যাংশুকে, আর স্কুলে যেতে চায় না, জানিয়েছে মাকে
জেনেরাল বেডে দেওয়া হলো দিব্যাংশুকে। সুস্থ হচ্ছে পোলবা দুর্ঘটনায় আহত শিশু। এমনটাই জানানো হয়েছে এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে ওই শিশুর পরিবারকে। আরেক আহত শিশু ঋষভ সিংহ-এর গতকাল মৃত্যু হয়। অক্সিজেন সাপোর্ট সিস্টেম ছাড়া স্বাভাবিক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে দিব্যাংশু। তার মাকেও তার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আরও কয়েকদিন এন্টিবায়োটিক চলবে তার। দুর্ঘটনার স্মৃতি মুছে ফেলতে মনোবিদের সাহায্য নেওয়া হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।
জেলার
"নেত্রী আমাদের প্রত্যাখ্যান করেছিলেন", মমতা প্রসঙ্গে যা বললেন আখরুজ্জামান। TMC News
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















