এক্সপ্লোর
এক ঝলকে: টেটের ইন্টারভিউতে সাহায্যের আশ্বাস, জ্যোতিপ্রিয়র মন্তব্যে দুর্নীতির অভিযোগ বিজেপির
খাদ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক। হাবড়ায় একটি সভায় টেটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের, ইন্টারভিউতে সাহায্যের আশ্বাস জ্যোতিপ্রিয় মল্লিকের। ফের ভোটের মুখে টেট দুর্নীতি নিয়ে সরব বিজেপি। নদিয়া তৃণমূলের সহ সভাপতিকে পদ থেকে অপসারণ। ডোমকলে দেওয়াল লিখন শুরু করেছে বামেরা, ওদিকে জোট নিয়ে একটি শব্দও খরচ করলেন না অধীর চৌধুরী। তমলুকে শুভেন্দু অধিকারীর রোড শো। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এবার অধিকারী গড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬ ফেব্রুয়ারি কাঁথিতে জনসভা করতে পারেন তিনি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব তমলুকের সভা থেকে দিলেন শুভেন্দু অধিকারী। ১০ ফেব্রুয়ারি থেকে ফের খুলছে বেলুড় মঠ। করোনা বিধি মেনে ঢুকতে পারবেন দর্শনার্থীরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাওড়া স্টেশনে কড়া নিরাপত্তা।
আরও দেখুন






















