এক্সপ্লোর
Viral Video: ফের ভিডিও বিতর্কে জড়ালেন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন
ফের ভিডিও বিতর্কে জড়ালেন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। এবার জেলবন্দি আপ নেতার ঘরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেল, তাঁর ঘর পরিস্কার করে বিছানা পেতে দিচ্ছেন একজন। জেলে নিজের সেলে কয়েকজনের সঙ্গে গল্প করতেও দেখা গিয়েছে সত্যেন্দ্রকে। কেজরিওয়াল তিহাড় জেলকে ফাইভ স্টার রিসর্ট বানিয়ে ফেলেছেন। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পরের মাসেই দিল্লিতে পুরভোট। তার আগে জেলবন্দি শাসকনেতার একের পর এক ভিডিও ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়েছে কেজরিওয়ালের দল। আর্থিক তছরুপ মামলায় তিহাড় জেলে জুন মাস থেকে বন্দি রয়েছেন আম আদমি পার্টির নেতা ও প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন।
জেলার
পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















