এক্সপ্লোর

Howrah: হাওড়া স্টেশনের ওপর চাপ কমানোর উদ্য়োগ, ৮টি ট্রেনকে শালিমারে সরানোর পরিকল্পনা| Bangla News

হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে এবার বরাবরের জন্য ৮টি ট্রেনকে শালিমারে সরানোর পরিকল্পনা নিল রেল।  নভেম্বর মাসে ১টি ও জানুয়ারিতে বাকি ৭টি ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়বে।  ভবিষ্যতে আরও কয়েকটি ট্রেনকে হাওড়া থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশনে সরানো হতে পারে বলে রেল সূত্রে খবর। হাওড়া স্টেশন থেকে ৮টি স্পেশাল ট্রেন সরানো হচ্ছে শালিমার স্টেশনে। আগামী নভেম্বর ও জানুয়ারি থেকে বরাবরের জন্য ৮টি ট্রেন শালিমার থেকে ছাড়বে। হাওড়া স্টেশনের ওপর ট্রেনের চাপ কমাতেই এই সিদ্ধান্ত রেলের। হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা কম। সেই তুলনায় ট্রেনের সংখ্যা অনেকটাই বেশি।  এর জেরে বহু ট্রেনকে হাওড়া স্টেশনে ঢোকার আগে বিভিন্ন জায়গায় দাঁড়াতে হয়।  ট্রেন যখন পুরোদমে চালু ছিল, সেই সময় এই লাইনের যাত্রীদের এ ছিল নিত্যদিনের অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে হাওড়া স্টেশন থেকে ৮টি ট্রেনকে শালিমার স্টেশনে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।  রেল সূত্রে খবর, আপাতত যে ৮টি ট্রেনকে হাওড়া থেকে শালিমারে সরানো হচ্ছে তার মধ্যে রয়েছে, হাওড়া লোকমান্য তিলক স্পেশাল ট্রেন। শালিমার থেকে ছাড়বে ৪ নভেম্বর থেকে।  ১৫ জানুয়ারি থেকে শালিমার স্টেশন থেকে ছাড়বে হাওড়া পোরবন্দর স্পেশাল ট্রেন।  হাওড়া ওখা স্পেশাল ট্রেন শালিমারে সরছে ১৮ জানুয়ারি থেকে।  ২ জানুয়ারি থেকে শালিমার থেকে ছাড়বে হাওড়া হায়দরাবাদ স্পেশাল।  হাওড়া ভাস্কো দ্য গামা স্পেশাল ছাড়বে ১ জানুয়ারি থেকে। ১৪ জানুয়ারি থেকে ছাড়বে হাওড়া চেন্নাই স্পেশাল।  হাওড়া পুরীর স্পেশাল ২টি ট্রেন শালিমার থেকে ছাড়বে যথাক্রমে ১৪ ও ১৫ জানুয়ারি থেকে।  রেল সূত্রে খবর, ধাপে ধাপে আরও বেশ কিছু ট্রেনকেও শালিমার ও সাঁতরাগাছিতে সরানো হতে পারে। 

ভিডিও খবর

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে সব পক্ষকে নিয়ে কর্তৃপক্ষের বৈঠক, হঠাৎই অসুস্থ উপাচার্য
Police On Jadavpur Incident: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে', জানাল পুলিশ
Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

সেরা শিরোনাম

National Award For Teacher: সরকারি স্কুলেই প্রযুক্তির বিপ্লব, অভিনব ভাবনার জন্য ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ পাচ্ছেন বর্ধমানের পলাশ চৌধুরী
সরকারি স্কুলেই প্রযুক্তির বিপ্লব, অভিনব ভাবনার জন্য ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ পাচ্ছেন বর্ধমানের পলাশ চৌধুরী
West Bengal News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবার পথে গেরুয়াপন্থীরা, জাতীয় পতাকা নিয়ে মিছিল, হাজির বিজেপি নেতারা
যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবার পথে গেরুয়াপন্থীরা, জাতীয় পতাকা নিয়ে মিছিল, হাজির বিজেপি নেতারা
CM Suvendu Adhikari: 'আর্টসের বিল্ডিংয়ে রেড স্যালুট কিষেণজি... এসব চলবে না', যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'আর্টসের বিল্ডিংয়ে রেড স্যালুট কিষেণজি... এসব চলবে না', যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari On Mamata Banerjee: 'যান না নিজের বাড়িতে নিয়ে যাক', অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে মমতাকে খোঁচা মুখ্য়মন্ত্রীর
'যান না নিজের বাড়িতে নিয়ে যাক', অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে মমতাকে খোঁচা মুখ্য়মন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget