India Strikes : চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই I গভীর জঙ্গলে ২ জঙ্গির লুকিয়ে থাকার আশঙ্কা
ABP Ananda LIVE : সকাল থেকে চলছে 'অপারেশন ত্রাশি' I সোপিয়ান, পুলওয়ামার পর এবার জম্মুর কিশতোয়ার Iজম্মুর কিশতোয়ারে সকাল থেকে সেনা-জঙ্গি এনকাউন্টার Iসেনা সূত্রে খবর, ডোডা জেলার কিশতোয়ারে জঙ্গলের মধ্যে ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর Iতল্লাশিতে গেলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী Iগোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই চলছে I
মুর্শিদাবাদের দাঙ্গা প্রসঙ্গে তিন সদস্য়ের তদন্ত কমিটির রিপোর্টে বিস্ফোরক সব তথ্য়
মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি তিন সদস্য়ের তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য়। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে যে, কাউন্সিলরের নেতৃত্বে হামলা হয়েছিল এবং পুলিশ ছিল নিষ্ক্রিয়। গ্রামবাসীরা ফোন করলেও, তা ধরেনি পুলিশ। এখানেই শেষ নয়, একজন গ্রামে এসে দেখে গেছিল, কোন কোন বাড়িতে হামলা হয়নি। তারপর হামলাকারীরা আবার এসে সেই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। যাতে আগুন নেভানো না যায় তার জন্য জলের লাইন পর্যন্ত কেটে দিয়েছিল হামলাকারীরা। এই রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য়। এক্স পোস্টে তিনি লিখেছেন, আসল সত্য়িটা হল, সংবেদনশীল সীমান্তবর্তী জেলায় হিন্দুদের জনসংখ্যাগত বিপর্যয় ঘটানোর জন্য়ই মুর্শিদাবাদের দাঙ্গা সংগঠিত করেছিল তৃণমূল। বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখেন, তারপর চলে যান। পাল্টা, কুণাল ঘোষের বক্তব্য, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যে রাজনৈতিক অপপ্রচার করছে, তা সমপূর্ণ প্ররোচনামূলক এবং উদ্দেশ্য়প্রণোদিত।
























