India Strikes:সংঘর্ষবিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি,আর এস পুরা সেক্টরে মৃত্যু BSF-র সাব ইন্সপেক্টরের
ABP Ananda Live : সংঘর্ষবিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি,আর এস পুরা সেক্টরে মৃত্যু BSF-র সাব ইন্সপেক্টরের। পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল জঙ্গি হামলা হয়েছে। তারপর থেকে অশান্ত নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর একাধিক এলাকা। বিনা প্ররোচনায় অবাধে পাকিস্তানের তরফে চলছে গুলিবৃষ্টি। সাধারণ নাগরিকদেরকেই বারবার টার্গেট করছে পাকিস্তান। চলছে মর্টার শেলিং। গতকাল অর্থাৎ ৯ মে রাতেও পাকিস্তান গুলি চালিয়েছে জম্মু সেক্টরের বিএসএফ পোস্টে। রাত ৯টার পর থেকে শুরু হয়েছিল গুলিবর্ষণ। বিএসএফ জানিয়েছে, কোনও প্ররোচনা ছাড়াই গুলি চালানো হয়েছে পাকিস্তানের তরফে। পাক হামলার পাল্টা উপযুক্ত জবাবও দিয়েছে বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক রেঞ্জার্সদের সম্পত্তিতে ক্ষয়ক্ষতিও হয়ছে। বিএসএফ জানিয়েছে, ভারতের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সংকল্প অটল রয়েছে। অন্যদিকে উল্লেখ্য, সীমান্ত এলাকায় বারবার বিএসএফ- এর ক্যাম্পগুলিকে আক্রমণ করছিল পাকিস্তান। সীমান্ত লাগোয়া একাধিক জায়গায় নাগরিকদের বসতি লক্ষ্য করে মর্টার শেলিংও করা হয়েছে পাকিস্তানের তরফে।





















