Operation Sindoor: ভারতের কোটালিতে ৩০ জন পাক জঙ্গির মৃত্যু, খবর স্থানীয় সূত্রে
ABP Ananda Live: পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যা, সিঁদুর মুছে দেওয়ার পাল্টা ভারতের অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস।
ভারতের আগ্রাসনে সার্বভৌমিকতা লঙ্ঘন, বলছে পাকিস্তান
পহেলগাঁওয়ের বদলা নিল ভারত। পাকিস্তানের মাটিতে ফের স্ট্রাইক। তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানের। তারা বলল, 'ভারতের আচরণ স্পষ্টই যুদ্ধ। ভারতীয় আকাশসীমায় থেকেই ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক সীমান্তের মুরিদকে, বাহাওয়ালপুর এবং নিয়ন্ত্রণরেখা বরাবর কোটলি, মুজফ্ফরাবাদ, আজাদ জম্মু ও কাশ্মীরে নিরীহ নাগরিকদের নিশানা করা হয়েছে। ভারতের আগ্রাসনে নিরীহ নাগরিকরা শহিদ হয়েছেন, যার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। এই আগ্রাসন বাণিজ্যিক বিমান পরিবহণেও বিপদ ডেকে এনেছে'।
পাকিস্তানের সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়নি, জঙ্গিশিবিরেই স্ট্রাইক, জানাল ভারত
প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, ‘কোনও পাকিস্তানি সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি। টার্গেট স্থির এবং স্ট্রাইকের ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে ভারতীয় সেনা’। সকাল ১০টায় প্রত্যাঘাত নিয়ে প্রেস ব্রিফিং করবে ভারতীয় সেনা।

















