এক্সপ্লোর

মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে কী বলছেন আইনজীবীরা, শুনব

মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। দেবেন্দ্র ফড়নবীশের শপথ নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতা করে ২৪ ঘণ্টার মধ্যে আস্থা ভোটের আর্জি শিবসেনা-এনসিপি-কংগ্রেসের। আগামীকালই জবাব তলব করে কেন্দ্র-রাজ্য-ফড়নবীশ-অজিত পওয়ার - এই চারপক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে দুটি চিঠি জমা দেওয়ার নির্দেশ। একটি বিজেপিকে সরকার গঠনের জন্য রাজ্যপালের আমন্ত্রণ পত্র, অন্যটি ফড়নবীশের সমর্থন মেলার চিঠি। আগামীকাল সুপ্রিম কোর্টে ফের মহারাষ্ট্র মামলার শুনানি। শিবসেনা-এনসিপি-কংগ্রেসের আবেদনের প্রেক্ষিতে আজ সকালে বিচারপতি এন ভি রমান্না, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। কর্ণাটক, গোয়া, উত্তরাখণ্ডের বিজেপি সরকারের উদাহরণ দিয়ে দেবেন্দ্র ফড়নবীশকে ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য নির্দেশ দিতে সর্বোচ্চ আদালতে আবেদন জানান শিবসেনার আইনজীবী কপিল সিব্বল। কেন রাজ্যপাল তড়িঘড়ি শপথ নেওয়ালেন, সমর্থনের কী চিঠি পেয়েছেন রাজ্যপাল, এনিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন এনসিপি-কংগ্রেস জোটের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তার প্রেক্ষিতে বিজেপির আইনজীবী মুকুল রোহতগি আদালতে দাবি করেন, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনও নির্দেশ নয়, কোর্টের কাছে জবাব দেওয়ার দায় নেই রাজ্যপালের। এর মাঝেই ঘোড়া কেনাবেচার আশঙ্কায় দলীয় বিধায়কদের হোটেলে রেখেছে এনসিপি। বিধায়কদের জয়পুরে পাঠিয়েছে কংগ্রেসও। সূত্রের খবর, শরদ পওয়ারের সঙ্গে রয়েছেন ৪৯ জন। অন্যদিকে, অজিত পওয়ার সহ বিদ্রোহী বিধায়কের সংখ্যা ৪। ইতিমধ্যেই দলের বিধানসভার পরিষদীয় দলনেতা পদ থেকে অপসারণ করা হয়েছে অজিতকে। একইসঙ্গে দলের নেতা হিসেবে তাঁর হুইপ জারির ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে।

আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget