এক্সপ্লোর

Nusrat Jahan: ৬ ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ, সিজিও কমপ্লেক্স থেকে সটান মন্দিরে, পুজো দিলেন নুসরত

ফ্ল্যাট প্রতারণা মামলায় নয় নয় করে টানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতর থেকে বেরিয়েই মন্দিরে ছুটলেন তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সটান গাড়িতে উঠে বাড়িপ দিকে রওনা দেন নুসরত। কিন্তু বাড়িতে না ঢুকে, বাড়ির কাছে একটি মন্দিরে প্রথম ঢোকেন নুসরত। সেখানে পুজো দেন তিনি। (Kolkata News)

মঙ্গলবার দফায় দফায় নুসরতকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর পর বিকেল ৫টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তিনি। কোথাও না দাঁড়িয়ে সটান গাড়িতে উঠে পড়েন। বাড়ির দিকেই রওনা দেন। কিন্তু সোজা বাড়িতে না ঢুকে, বাড়ির কাছে একটি মন্দিরের সামনে নেমে পড়েন নুসরত। শ্বেত পাথরের মেঝের উপর বসে পড়েন তিনি। পুরোহিতের হাতে তুলে দেন সামগ্রী। পুজো মিটলে প্রসাদ সংগ্রহ করে উপস্থিত সকলের মধ্যে বিলিও করেন নিজেহাতেই।

মন্দিরে উপস্থিত সংবাদমাধ্যম এবং বাকি সকলের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা বলেন নুসরত। মন্দিরে প্রসাদ বিলি করতে করতেই বলেন, "বাড়িতে সকলে অপেক্ষা করছে। বাড়ি যাব।" মন্দিরে আসার বিশেষ কোনও কারণ আছে কি? জবাবে নুসরত জানান, কোনও বিশেষ কারণ নেই। নুসরত বলেন, "শনি-মঙ্গলবার করে এমনিতেই আসি আমার। কেউই না থাকলেও আসতাম। অন্য কোনও দিন হলেও দেখতে পেতে।"

এদিন নুসরত জানান, তদন্তকারীরা যা যা জানতে চেয়েছিলেন, সব প্রশ্নের উত্তরই তিনি দিয়েছেন। তাঁর তরফ থেকে কোনও লুকোছাপা হয়নি। নুসরত বলেন, "সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। সবরকম ভাবে সহযোগিতা করেছি। আবার যদি প্রয়োজন পড়ে, আবার যদি ডাকেন, আবারও যাব। সব নথি দিয়ে দিয়েছি।" যদিও ইডি সূত্রে খবর, নুসরতের দাবিতে সন্তুষ্ট নন তদন্তকারীরা। 

ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে ED-র তলবে হাজিরা দেন তৃণমূল সাংসদ নুসরত। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ফাইল, নথিপত্র হাতে পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। অভিযোগ, ২০১৪-'১৫ সালে রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা, ৪২৯ জনের থেকে ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা নেয়। ন'বছরেA বিনিয়োগকারীরা কেউ ফ্ল্যাট না পেলেও, সেই টাকায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্য়াট কেনেন বলে অভিযোগ ওঠে। পাম অ্যাভিনিউয়ে ইডেন ইম্পিরিয়াল আবাসনে নুসরতের আড়াই হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট রয়েছে।

নুসরত অবশ্য সাংবাদিক বৈঠক করে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দাবি করেন, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু তৃণমূল সাংসদের ঋণ নেওয়ার দাবি পত্রপাঠ খারিজ করে দেন সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহ। গতকাল ED-র তলবে হাজিরা দেননি রাকেশ। উল্টে সময় চেয়েছেন। আজ অবশ্য ED-র ডাকে সাড়া দিলেন নুসরত।

ভিডিও খবর

Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কার্নিভাল বাতিল, মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির বিশাল শো, সরকারের তরফে দেওয়া হবে শারদ সম্মান, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কার্নিভাল বাতিল, মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির বিশাল শো, সরকারের তরফে দেওয়া হবে শারদ সম্মান, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dengue News: ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?
ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, ৬ অক্টোবর রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কবে ফল ঘোষণা ?
পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, ৬ অক্টোবর রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কবে ফল ঘোষণা ?
National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget