India Strikes : ভারতের 'বিক্রমে' পর্যুদস্ত পাকিস্তান। ভিডিয়ো পোস্ট করে বার্তা ভারতীয় নৌ-সেনার
ABP Ananda LIVE : ভারতের 'বিক্রমে' পর্যুদস্ত পাকিস্তান। মিশন সফল করাই একমাত্র লক্ষ্য। ভিডিয়ো পোস্ট করে বার্তা ভারতীয় নৌ-সেনার। পহেলগাঁওয়ে হিন্দু নিধন, পাকিস্তানকে প্রত্যাঘাতের পরও অ্যাকশনে বাহিনী।
কাশ্মীরে জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি সেনা, আধাসেনা, পুলিশের।
'ভার্গবাস্ত্র', ড্রোন হামলা রুখতে আরও সক্রিয় ভারত, সঠিক নিশানায় আঘাত হবে একদম নিখুঁত ভাবে
ভারতের আকাশ সীমানায় ড্রোন আক্রমণ রুখতে আরও মজবুত হল দেশে এয়ার ডিফেন্স সিস্টেম। নতুন একটি কাউন্টার ড্রোন সিস্টেমের সফল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সম্প্রতি। এর খরচ তুলনায় অনেক কম। নাম 'ভার্গবাস্ত্র'। কম খরচের এই কাউন্টার ড্রোন সিস্টেম নির্মাণ করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড (এসডিএএল)। বিগত কয়েকদিনে পাকিস্তানের তরফে কাধিকবার ড্রোন হামলার সম্মুখীন হয়েছে ভারত। যদিও পাকিস্তানের তরফে উড়ে আসা ঝাঁকে ঝাঁকে ড্রোন প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স। দেশের আকাশসীমা লঙ্ঘন করে ক্ষয়ক্ষতি করতে পারেনি এইসব ড্রোন। তবে ভবিষ্যতের জন্য আরও সতর্ক হতে চায় ভারত। আর সেই জন্য ভার্গবাস্ত্র তৈরি করা হয়েছে। 'হার্ড কিল' মোডের এই কাউন্টার-ড্রোন সিস্টেম ডিজাইন করা হয়েছে ভারতের আকাশ সীমান্ত আরও সুরক্ষিত রাখার জন্য। শত্রুপক্ষের তরফে ড্রোন হামলা হলে, ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে এলেও সেগুলিকে প্রতিহত করার ক্ষমতা রাখে এই 'ভার্গবাস্ত্র'।






















