এক্সপ্লোর

Amit Shah : 'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ

অমিত শাহ বললেন, সব প্রশ্নের উত্তর দেব। নরেন্দ্র মোদির সরকারে লোকানোর কিছু নেই। সংসদে আলোচনার জন্য সময় বেঁধে দিলেন শাহ। 

নয়া দিল্লি : 'কোথায় অমিত শাহ ? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ? তাঁকে জবাব দিতে হবে - দিল্লির ছাত্রবিক্ষোভে ছররা গুলি চালানোর নির্দেশ কে দিল ? কার নির্দেশে লাঠি চার্জ হল? ' - যন্তরমন্তরের ঘটনার পর থেকেই এই দাবিতে সরব বিরোধীরা। বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায়। যন্তর-মন্তরে আন্দোলনকারীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে অমিত শাহের বিবৃতি দাবি করেছিলেন বিরোধী সাংসদরা। অবশেষে অমিত শাহ বললেন, সব প্রশ্নের উত্তর দেব। নরেন্দ্র মোদির সরকারে লোকানোর কিছু নেই। সংসদে আলোচনার জন্য সময় বেঁধে দিলেন শাহ। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, "আমি বিরোধী দলগুলিকে বলছি, দুপুর ২ টোর মধ্যে স্পিকারকে  চিঠি জমা দিন , আমরা বিকেল ৩টা থেকে আলোচনা শুরু করব এবং আমি আগামীকাল বিকেল ৩টেয়  সবকিছুর উত্তর দেব । সংসদীয় আলোচনার জন্য নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি রয়েছে। তবুও, কেউ কেউ আমাকে শুধু  বিবৃতি দিতে বলছেন। এত গুরুতর একটি বিষয়ে সেভাবে আলোচনা করা যায় না। সেটা আপনাদের পদ্ধতি হতে পারে, কিন্তু এটা সংসদীয় রীতি নয়। সংসদে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়।  আজ বিকেল ৩টা থেকে বিতর্ক চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আমরা। গভীর রাত পর্যন্ত বসে , তারপর আগামীকাল বিকেল ৩ টে পর্যন্ত আলোচনা চলুক।'

শাহ আরও বলেন, 'আমি নিজে পুরোটা সময় থাকব, সবকিছুর নোট নেব এবং প্রতিটি বিষয়ের জবাব দেব যাতে পুরো বিষয়টি দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়, যাতে সত্য সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। এখন, বিরোধী দলকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আলোচনায় অংশ নিতে চায় নাকি   অচলাবস্থা তৈরি করতে চায়।'  

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব শুনে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর প্রতিক্রিয়া, 'অমিত শাহের কল্পনার কথা শুনতে আমরা আগ্রহী নই। ওঁর সঙ্গে আলোচনা বা ওঁর বক্তৃতায় আমাদের আগ্রহ নেই।' তিনি আরও বলেন, 'আমি এই দেশের তরুণ প্রজন্মের কথা বলছি। ছাত্রদের গুলি করেছিল কে? পেরেক লাগানো লাঠি দিয়ে ছাত্রদের মারার আদেশ কে দিয়েছিল? আমাদের ছেলেমেয়েদের গুলি করার এই আদেশ কি অমিত শাহ দিয়েছিলেন? যদি তিনি দিয়ে থাকেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত। গত ২০ দিন ধরে অমিত শাহ নিখোঁজ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস নেই ... তিনি বিধানসভায় আসতে পারেন না। ' 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget