Rahul Gandhi : পুঞ্চে রাহুল গান্ধী। পাক গোলাগুলিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা
ABP Ananda LIVE : পহেলগাঁও হামলার পর দ্বিতীয়বার ভূস্বর্গে রাহুল গান্ধী। পুঞ্চে পাক গোলাগুলিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা। পাশে থাকার বার্তা লোকসভার বিরোধী দলনেতার।
Panskura Student Death : 'পাশেই পড়েছিল চিপস...তবু পুলিশ বলে ভয় দেখিয়ে মার' সেদিনের ভয়াবহ স্মৃতি উগরে দিলেন মা
আজ তার কোল খালি। ছেলেটা চরম সিদ্ধান্ত নেওয়ার আগে লিখে গিয়েছিল ‘মা আমি বলে যাচ্ছি, যে আমি কুড়কুড়াটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম। চুরি করিনি।’কিন্তু এখন সেই মায়ের কোল খালি। সারা জীবন এই শূন্যতার ভারই বুকে বয়ে বেড়াতে হবে তাঁকে। শেষ স্মৃতি আঁকড়ে বারে বারে ডুকরে উঠছেন তিনি। বলার চেষ্টা করছেন অনেক কিছু । কিন্তু গুছিয়ে উঠতে পারছেন না। বললেন, ছেলেটা দোকানে গিয়ে অনেকবার ডেকেছে। ডাকার পরে দেখে রাস্তায় চিপস দুটো পড়ে আছে। দোকানের সাইডে। চিপস গুলি কুড়িয়েও অনেকবার ডেকেছে। সাড়া দেয়নি কেউ। তখনই সাইকেল চালিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে তাকে ধাওয়া করা হয়। চোর চোর বলে লাঞ্ছনা করা হয়। কানধরে ওঠবোসও করানো হয়। মারে। ভয় দেখায়,'বাবা-মাকে নিয়ে যাবে,আমি পুলিশ। ...জেলে ধরিয়ে দেব বলেছে 'বলতে বলতেই আবার হাহাকার করে ওঠেন মা।






















