এক্সপ্লোর
ফের বাতিল প্রধানমন্ত্রীর অসম সফর, গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধনে যাচ্ছেন না মোদি
ফের বাতিল হল প্রধানমন্ত্রীর অসম সফর। কাল গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠিয়েছিলেন উদ্যোক্তারা। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত হয় অসম। যার জেরে কিছুদিন আগেই নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের গুয়াহাটি সফর বাতিল হয়। উত্তর পূর্ব জুড়ে অশান্তির মধ্যেই এরপর মেঘালয় ও অরুণাচল প্রদেশ সফর বাতিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই নরেন্দ্র মোদি অসমে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে অল অসম স্টুডেন্টস ইউনিয়ন এবং নর্থ ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশনের মতো সংগঠনগুলি
জেলার
কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















