Gyanesh Kumar: "দেশের সংবিধানের ওপর আক্রমণ, মানুষের কন্ঠস্বর রোধ করেছে",জ্ঞানেশকাণ্ডে নিশানা রাহুলের
ABP Ananda LIVE : "জ্ঞানেশ কুমার দেশের মুখ্য নির্বাচন কমিশনার নন, দেশের সংবিধানের ওপর আক্রমণ, মানুষের কন্ঠস্বর রোধ করেছে", জ্ঞানেশকাণ্ডে নিশানা রাহুলের।
আরও খবর...
মালদার মানিকচকে বন্যায় প্লাবিত এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মালদার মানিকচকে বন্যায় প্লাবিত এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। "রতুয়া ও মানিকচকের বিপর্যস্ত এলাকাকে বাঁচানোর জন্য প্রশাসনিক সভা করব। ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যাদের ঘর ভেঙেছে, তাঁদের ১ লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ। যাদের আংশিক ঘর ভেঙেছে, তাঁদের ৯০ হাজার টাকা ক্ষতিপূরণ", বললেন মুখ্যমন্ত্রী।
আরও খবর...
২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "বিপুলভাবে ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে নতুন পোশাক, মশারি, ত্রিপল দেওয়া হবে। এই জেলায় গঙ্গা-ভাঙনের বাইরেও স্ব-জনগণনায় গোটা দেশের মধ্যে প্রথম হয়েছে। মালদায় ১০০ কোটি টাকায় আমের প্রসেসিং ইউনিট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ বছর এখানে কোনও রাস্তা সারানোর উদ্যোগ নেওয়া হয়নি। হাসপাতালে ৩ বেলা খাবারের রেট ছিল ৫৬ টাকা ২৫ পয়সা। ১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা।"





















