এক্সপ্লোর

আনন্দ লাইভ: রাজ্যপালের সঙ্গে সংঘাতের আবহে নবান্ন থেকে হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী, প্রায় ১ ঘণ্টা বৈঠক, তুঙ্গে জল্পনা

রাজ্যপালের সঙ্গে সংঘাতের আবহে নবান্ন থেকে হঠাৎ রাজভবনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। সৌজন্য সাক্ষাৎ, জানানো হল নবান্ন সূত্রে। কী নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে? তুঙ্গে জল্পনা।
বিজেপিতে যোগ দেওয়ার তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় পদ পেলেন শুভেন্দু অধিকারী। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করা হল নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ককে। এদিন সবংয়ের সভা থেকে তৃণমূলকে তোপ দোগেন শুভেন্দু অধিকারী। পাল্টা শুক্রবার সবংয়ে সভা করবে তৃণমূল।
জলপাইগুড়ির সাংগঠনিক দলকে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দ্বন্দ্ব ভুলে সবাইকে একসঙ্গে চলার নির্দেশ দেন তৃণমূল যুব সভাপতি। যদিও বৈঠক শেষে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এক তৃণমূল নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর গুরুত্ব দিতে চাইছে না বিজেপি।
হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সরব হলেন দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, জেলা নেতাদের অসহযোগিতার জন্যই অনেকে দল ছাড়ছেন। সেইসঙ্গে সরকারি পরিষেবা মানুষ সর্বত্র পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন তিনি।  গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল।  দু’পক্ষের কাজিয়া নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
পদে বসার আধ ঘণ্টার মধ্যেই পদত্যাগ! কোচবিহারে শহর ব্লক তৃণমূল সহ সভাপতির পদে ইস্তফা দিলেন ভূষণ সিং। জেলা সভাপতির ব্লক কমিটি গঠনের প্রতিবাদে নিজের মতো সংগঠন সাজালেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে তৃণমূল। শাসক দলের টানাপোড়েন নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
মুখ্যমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ্যে এল তৃণমূলের কোন্দল। রানাঘাটে যুব নেতাকে প্রকাশ্যে হুমকি দিলেন তৃণমূল নেত্রী। পাল্টা দলের একাংশের বিরুদ্ধে আঙুল তুলেছেন যুব তৃণমূল নেতা। যদিও কোন্দল মানতে নারাজ ব্লক নেতৃত্ব।
এসপ্তাহেই ফের রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন কৃষক পরিবার থেকে। কৃষকদের সর্বহারা করে দেবে বিজেপি, কটাক্ষ করেছে তৃণমূল।
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget