এক্সপ্লোর
টেবিল চেয়ার তুলে-আছাড়, হইহই রইরই! বসিরহাটে বিজেপির সাংগঠনিক সভা যেন রণক্ষেত্র! তৃণমূলের থেকে টাকা নেওয়ার অভিযোগ জেলা সভাপতির বিরুদ্ধেই
উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রকাশ্যে বিজেপির কোন্দল। জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে সভাস্থলে ভাঙচুর বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের! চলল হাতাহাতিও। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মন্তব্য করতে নারাজ বিজেপির জেলা সভাপতি। আর এই সুযোগে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রবিবার দলীয় কর্মীদের নিয়ে বৈঠক ডেকেছিলেন বিজেপির উত্তর ২৪ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ। স্থানীয় ৭২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠান বাড়িতে সুন্দর করে সাজানোও হয় সভাস্থল। পরিপাটি করে পাতা হয় লাল চেয়ার। কিন্তু সমর্থকদের একাংশ সভাস্থলে পৌঁছেই ভাঙচুর শুরু করে দেন! কিন্তু কেন? বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে দলীয় সংগঠনকে এলাকায় নিষ্ক্রিয় করে রেখেছেন সভাপতি! যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত বিজেপি জেলা সভাপতি!
আরও দেখুন





















