এক্সপ্লোর
স্যানিটাইজারের যথেচ্ছ ব্যবহার চর্মরোগ ছাড়াও নানা রোগের সৃষ্টি করতে পারে, মন্তব্য হাইকোর্টের
‘স্যানিটাইজারের যথেচ্ছ ব্যবহার সমস্যা তৈরি করতে পারে। চর্মরোগ ছাড়াও নানা রোগের সৃষ্টি করতে পারে স্যানিটাইজার। কোন স্যানিটাইজারের কী মান, দেখার কোনও সুযোগ নেই।’ ঘাটালে শিশু মেলার অনুমতির মামলায় মন্তব্য হাইকোর্টের। ‘মেলা হলে ভয়ঙ্কর হতে পারে করোনা পরিস্থিতি।’ আশঙ্কার কথা জানিয়ে মেলা কমিটির ৩ সদস্যের মামলা। ‘মেলায় শুধু শিশুদেরই ঢোকার অনুমতি দেওয়া হোক।’ করোনা পরিস্থিতির উল্লেখ করে মামলাকারীদের আবেদন। ‘মেলা কর্তৃপক্ষকে কী কোনও নির্দেশ দিয়েছেন ডিএম?’ ডিএমের গাইডলাইন জানাতে নির্দেশ হাইকোর্টের।
আরও দেখুন






















