এক্সপ্লোর
সিসিটিভি ফুটেজ দেখুন: পলতায় ব্যবসায়ীর বাড়িতে 'বোমাবাজি'
উত্তর ২৪ পরগনার পলতায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে পলতার কল্যাণগ্রাম খালপাড় এলাকায়। ব্যবসায়ী অভিষেক বিশ্বাসের বাড়ি লক্ষ করে দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আওয়াজ পেয়ে প্রতিবেশী এবং বাড়ির লোকেরা বেরিয়ে আসেন। সেই সময় স্কুটার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। টিটাগড় থানার পুলিশ এসে একটি বোমা নিষ্ক্রিয় করে।
আরও দেখুন



















