এক্সপ্লোর

গভীর রাতে এসএসসি ভবনের সামনে থেকে আপার প্রাইমারির আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ, প্রতিবাদে পথ অবরোধ

গভীর রাতে এসএসসি ভবনের সামনে থেকে আপার প্রাইমারির আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ। পুলিশের ভূমিকার প্রতিবাদে পথ অবরোধ। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার পর অবস্থান তুলে নেবেন বলেছিলেন আন্দোলনকারীরা। তাই তুলে দেওয়া হয়েছে, দাবি পুলিশের। অস্বীকার করে চাকরিপ্রার্থীদের হুঁশিয়ারি, আন্দোলন চলবে।
প্রথমে পুলিশের ঘোষণা, পরে সল্টলেকে এসএসসি ভবনের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আপার প্রাইমারির আন্দোলনকারীদের নিয়ে রাতভর নাটক।
আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৬ সালে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল বেরোলেও নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করছে সরকার। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক পদে অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে।
এই দাবিতে সোমবার রাত থেকে সল্টলেকে এসএসসি ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন কয়েকশো আন্দোলনকারী। বুধবার বিকেলে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর তিনি জানান, ‘বিচারাধীন বিষয়। কোর্ট যখন বলবে তখন নিয়োগ হবে।’
রফাসূত্র না মেলার দাবি করে আন্দোলন অনড় ছিলেন চাকরিপ্রার্থীরা। এরপর বুধবার গভীর রাতে তাঁদের গাড়িতে তুলে শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকায় নামিয়ে দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ।
প্রতিবাদে শিয়ালদায় পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে মিছিল করে মৌলালি যান আন্দোলনকারীরা। সেখান থেকে ফের শিয়ালদায় ফিরে আসেন তাঁরা। রাতভর চলে অবস্থান বিক্ষোভ। সকালে অবশ্য এলাকা খালি করে দেন চাকরিপ্রার্থীরা।
বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, আন্দোলনকারীরা বলেছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার পর অবস্থান তুলে নেবেন। কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পরেও তাঁরা ওঠেননি। তাই সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই দাবি অস্বীকার করেছেন আন্দোলনকারীরা। তাঁদের প্রশ্ন, রাতের অন্ধকারে কেন তুলে দেওয়া হল?
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget