এক্সপ্লোর
রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৪ হাজারের দোরগোড়ায়, মৃত্যু ৫৯ জনের
রবিবারও রাজ্যে করোনায় দৈনিক আক্রান্ত চার হাজার ছুঁইছুঁই। সামান্য বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। তবে স্বস্তির খবর, পরপর তিনদিন রাজ্যে দৈনিক সুস্থতার সংখ্যা পেরিয়ে গেল চার হাজার। বেড়েছে সুস্থতার হারও। রবিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বাড়ল মৃতের সংখ্যা। অন্যদিকে লাগাতার তৃতীয় দিন দৈনিক সুস্থতার সংখ্যা চার হাজার পেরিয়ে গেল বাংলায়। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৭ জন। শনিবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৯৯৩। শুক্রবার ৩ হাজার ৯৭৯। বৃহস্পতিবার ৩ হাজার ৯৮৯।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















