এক ঝলকে: দিলীপের গড়ে ফের ভাঙন, তৃণমূলে যোগ প্রায় দেড় হাজার কর্মী-সমর্থকের, সঙ্গে অন্য খবর
আল কায়দা-যোগের অভিযোগে গ্রেফতার আরও এক। মুর্শিদাবাদের জলঙ্গির কালীগঞ্জ নওদাপাড়া থেকে আটক সামিম আনসারি। এনআইএ সূত্রে খবর, শুক্রবার তাঁকে সেখান থেকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদের পর করা হয় গ্রেফতার। এনআইএর দাবি, সম্প্রতি রানিনগর থেকে ধৃত আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগ ছিল শামিমের। যদিও ধৃতের পরিবারের দাবি, শামিম নির্দোষ। বাঁকুড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, টোটো চালকের মৃত্যু। মৃতদেহ আটকে অবরোধ স্থানীয়দের। ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ভরার বেআইনি কারবার, বাঁকুড়ায় পুলিশি অভিযান। আটক বেশ কয়েকটি সিলিন্ডার। খড়গপুরে গভীর রাতে রেললাইনের কাছে কন্টেনার উল্টে বিপত্তি। দিলীপের গড়ে ফের ভাঙন। তৃণমূলে যোগ দিলেন প্রায় দেড় হাজার কর্মী-সমর্থক। টানা বৃষ্টির জেরে জল বাড়ছে বালুরঘাটের আত্রেয়ী নদীতে, জল ঢুকতে শুরু করেছে একাধিক এলাকায়।



















