এক্সপ্লোর
ময়ূরেশ্বরে তৃণমূল নেতার বাড়ির কাছে চালাঘরে বিস্ফোরণ, উড়ে গেল টিনের চাল
বীরভূমের ময়ূরেশ্বরে Trinamool Congress নেতা জটিলেশ্বর মণ্ডলের বাড়ির সামনে চালা ঘরে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল টিনের চাল। শুরু হয়েছে Trinamool Congress-BJP তরজা। কীভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রামবাসীদের দাবি বেশ কিছু বহিরাগত যুবক ঘটনাস্থলে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময় বিস্ফোরণ হয়েছে। BJP-র দাবি Trinamool Congress বহিরাগত নিয়ে এসে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল। সেই বোমা দিয়ে BJP-র উপর হামলার পরিকল্পনা ছিল বলে অভিযোগ।
আরও দেখুন
















