এক্সপ্লোর
প্রতিবাদের জের! ক্যান্সার আক্রান্তকে মারধর হাওড়ায়
মাঝরাতে বাড়ির দরজায় লাথি। সঙ্গে অকথ্য গালিগালাজ। বেধড়ক মারধর ক্যান্সার আক্রান্ত গৃহকর্তাকে। মোবাইলে তোলা ভিডিও দেখিয়ে অভিযোগ পরিবারের। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ABP Ananda। ঘটনাটি ঘটেছে হাওড়া থানার ১২ নম্বর বৈষ্ণব মল্লিক লেনে। বাড়ির সামনে গ্যারাজ তৈরি ঘিরে বিবাদের সূত্রপাত। বাড়ির মালিকের অভিযোগ, বাড়ির সামনে তাঁর জায়গায় দখল করে গ্যারাজ তৈরি শুরু করে স্থানীয় কিছু যুবক। প্রতিবাদ করায় শনিবার রাতে হামলা চালানো হয় বাড়িতে। মারধর করার পাশাপাশি দেওয়া হয় খুনের হুমকি।
আরও দেখুন



















