এক্সপ্লোর
নন্দীগ্রাম: ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পতাকাতেই ছয়লাপ শুভেন্দুর সভা, আজ কি শুভেন্দুর সঙ্গে তৃণমূলের বিভাজন? বাড়ছে জল্পনা
আজ নন্দীগ্রামের তেখালির বকুলনগর স্কুলে শুভেন্দু অধিকারী পরিচালিত শহিদ সভা। তুঙ্গে প্রস্তুতি। বানানো হয়েছে মঞ্চ। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন স্বেচ্ছাসেবকদের দল। কিন্তু চমকের বিষয় হল, গোটা সভাস্থল ঘিরে নেই তৃণমূলের কোনও ব্যানার, কোনও পোস্টার, এমনকি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। স্বেচ্ছাসেবকরা যেই টিশার্ট পরে রয়েছেন, সেখানেও রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি, রয়েছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পতাকা। যা ঘিরে আরও গভীর হয়েছে জল্পনা। তবে আজ সভা থেকে কী বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী, সেই দিকে তাকিয়ে বঙ্গ রাজনীতি।
আরও দেখুন



















