এক্সপ্লোর

Mahua Moitra: সংবাদমাধ্যম নিয়ে মহুয়ার মন্তব্য দুর্ভাগ্যজনক, বললেন নুসরত, তীব্র সমালোচনা অধীরের

এবার বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি বেঙ্গলের তরফে একটি ভিডিও ট্যুইট করে দাবি করা হয়েছে, সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন মহুয়া। এর তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব কলকাতা। যদিও, তৃণমূল সাংসদ নিজের বক্তব্যে অনড়। 
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। সেই সংবাদমাধ্যম সম্পর্কেই অবমাননাকর মন্তব্য করে কড়া সমালোচনার মুখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রবিবার বিজেপি বেঙ্গলের তরফে একটি ভিডিও ট্যুইট করা হয়েছে, যেখানে ওই মন্তব্য শোনা যায়। মহুয়া মৈত্রর মন্তব্যের তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব কলকাতা। বিবৃতি জারি করে প্রেস ক্লাবের তরফে বলা হয়েছে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে প্রেস ক্লাব, কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে। তাঁর এই মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত, অপমানজনক। সাংবাদিকদের আঘাত করার কোনও অধিকার কারও নেই। সাংসদের মন্তব্যে ধিক্কার জানাচ্ছি। আশা করি, সাংসদ তাঁর এই মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করবেন। তবে তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হলেও, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, তিনি তাঁর বক্তব্যে অনড়। সাংগঠনিক বৈঠকে সংবাদমাধ্যম আমন্ত্রিত ছিল না। কিছু খারাপ লোক দলের দুর্নাম করতে স্থানীয় সংবাদকর্মীদের ডেকেছিল। কড়া সমালোচনার মুখেও, নিজের ব্যাঙ্গাত্মক ট্যুইটে অবস্থানে অনড় থাকারই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সাংসদ। ফলে মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক থামছে না। 
এ বিষয়ে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শূর বলেছেন, এই মন্তব্যের নিন্দা করেছে প্রেস ক্লাব। আরও অনেকে ব্যক্তিগতভাবে নিন্দা করেছেন। ৭৫ বছর ধরে প্রেস ক্লাবের সদস্যরা স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বিভিন্ন সময়ে প্রতিবাদ, মানুষের পাশে দাঁড়ানোর কাজ করেছেন। মান বাড়ছে না কমছে, সেটা ক্লাবের সদস্যরা বিচার করবেন, সাংবাদিকরা বিচার করবেন। প্রেস ক্লাবের সদস্যদের মান নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। এটা অনভিপ্রেত।
এ বিষয়ে তৃণমূল সাংসদ নুসরত জাহান বলেছেন, এই মন্তব্য দুর্ভাগ্যজনক। গণতন্ত্রের একটি শক্ত স্তম্ভ সংবাদমাধ্যম। কাউকে ছোট করা উচিত নয়। 
এটা ওঁর মন্তব্য দলের নয়। বললেন সুব্রত মুখোপাধ্যায়।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, সংবাদমাধ্যম চতুর্থ স্তম্ভ। কোনও খবর কারও ভাল লাগতে পারে, খারাপও লাগতে পারে। সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে অপমান করার অধিকার কারও নেই। সংবাদমাধ্যমের অবমাননা গণতান্ত্রিক দেশে কাম্য নয়। 

নিউজ রিল State

আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget