এক্সপ্লোর

বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক, জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে রাজ্য-রাজনীতিতে ফের জল্পনা

জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে রাজ্য-রাজনীতিতে ফের জল্পনা। বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের পর, আরও জোরাল হয়েছে সেই জল্পনা। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায়নি বিজেপি নেতৃত্ব। তিনি তৃণমূলেই আছেন বলে ফের দাবি করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। 
জানুয়ারির ৯ ও ১০ তারিখ ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপি সূত্রে দাবি, নাড্ডার বঙ্গ সফরের সময় অন্য দল থেকে কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। এই তালিকায় কারা থাকতে পারেন? তা নিয়ে এখন বিভিন্ন মহলে তুঙ্গে চর্চা।
আর এই প্রেক্ষাপটে জল্পনার কেন্দ্রে উঠে এসেছে আসানসোল পুরসভার প্রশাসক ও পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নাম। সোমবার রাতে, জে ডব্লু ম্যারিয়ট হোটেলে দিলীপ ঘোষ, মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়রা যখন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করছিলেন, তখন কাকতলীয়ভাবে একই হোটেলে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকেও।
মঙ্গলবার সকালেই আবার আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন। জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যাওয়ারর সম্ভাবনা তৈরি হতেই, তা নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাহলে কি তা নিয়েই এদিন বাবুল সুপ্রিয়র সঙ্গে আলোচনা করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
১৭ ডিসেম্বর আসানসোলের পুর-প্রশাসকের পদ ও তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু, পরে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে করে, আবার তৃণমূলেই থাকছেন বলে দাবি করেন তিনি। মঙ্গলবার সকালেও জিতেন্দ্র তিওয়ারি ট্যুইটে দাবি করেছেন, কেউ কেউ আমার সঙ্গে বিজেপির যোগাযোগ দেখানোর চেষ্টা করছে, দেখে আমি ব্যথিত। এটা সম্পূর্ণ মিথ্যে। আমি দিদির সঙ্গে রয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে সক্রিয়ভাবে কাজ করব। কিন্তু, বিজেপি নেতৃত্বের সঙ্গে একই হোটেলে থাকা কি নেহাতই কাকতালীয়? সেই প্রশ্ন ঘিরে জল্পনা থেকেই যাচ্ছে। 

নিউজ রিল State

আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Firhad Hakim | গ্রেফতারির ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল
Suvendu Adhikari | ''পেন যদি ফিরহাদ হাকিম হয়, দোয়াতটার নাম মমতা ব্যানার্জি'', কল্য়াণকে পাল্টা মুখ্য়মন্ত্রী
Suvendu on Humayun : 'এনাফ ইজ় এনাফ, সময় এসেছে সবক শেখানোর', হুমায়ুনের উদ্দেশে চরম সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Delhi EV Policy: পেট্রোল-CNG চালিত বাইক, স্কুটার কিনলে আর রেজিস্ট্রেশন নয়, দিল্লি সরকারের নয়া নীতি, অন্য রাজ্যেই কি কার্যকর হবে?
পেট্রোল-CNG চালিত বাইক, স্কুটার কিনলে আর রেজিস্ট্রেশন নয়, দিল্লি সরকারের নয়া নীতি, অন্য রাজ্যেই কি কার্যকর হবে?
Indus Water Treaty: জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
Europe Heatwave : ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, এক সপ্তাহেই ১৩০০-র বেশি অতিরিক্ত মৃত্যু! WHO-র চরম সতর্কতা
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, মৃত্যুমিছিল, আসছে ভয়ঙ্কর দিন? WHO-র চরম সতর্কতা
Mumbai News: মায়ের কোলছুট হয়ে মায়ানগরীর সৈকতে তিমি শাবক, শেষ মুহূর্ত পর্যন্ত চলল বাঁচানোর লড়াই, কিন্তু...
মায়ের কোলছুট হয়ে মায়ানগরীর সৈকতে তিমি শাবক, শেষ মুহূর্ত পর্যন্ত চলল বাঁচানোর লড়াই, কিন্তু...

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget