এক্সপ্লোর
দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতার প্রায় দ্বিগুণ উত্তর ২৪ পরগনা - ফটাফট আরও খবর
দৈনিক করোনা সংক্রমণে নিরিখে রাজ্যে ফের রেকর্ড। একদিনে আক্রান্ত ৩ হাজার ২৪৫ জন। রাজ্যে মোট সংক্রমিত ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের। মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৮৯। এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১ হাজার ৮৭৮ জন। সুস্থতার হার ৭৬.৯৬%। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতার প্রায় দ্বিগুন আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। কলকাতায় একদিনে আক্রান্ত ৪৬২। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা ৭৬৪। কলকাতায় মোট সংক্রমিত ৩৫ হাজার ১৭৮ জন। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা ২৮ হাজার ৭২ জন।
আরও দেখুন

















