এক্সপ্লোর
ভোর থেকে বৃষ্টি, সারাদিনই চলবে কি?
আশ্বিন মাসেও আকাশের মুখ ভার। ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। আগামী কয়েকঘণ্টা কলকাতা ছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও হাওড়া, পূর্ব মেদিনীপুরে চলবে বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে ফের ফের বানভাসি মুম্বই। গতকাল সন্ধে থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। জলমগ্ন পারেল, দাদার, সিওন, আন্ধেরি, মালাড, বোরিভেলি, কুরলা, ঘাটকোপার, মুলুন্দ সহ একাধিক এলাকা। আন্ধেরি সাবওয়েতে প্রায় হাঁটু সমান জল। বেশ কয়েকটি গাড়ি আটকে পড়েছে।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















