শুভেন্দু গড়ে একই মঞ্চে কুণাল ঘোষ ও লক্ষণ শেঠ! তাহলে কি..? 'রাজনীতির বিষয় নয়', জল্পনা ওড়ালেন কুণাল ঘোষ
হলদিয়ায় ক্ষুদিরাম বসুর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেন্দু অধিকারীর অনুগামীদের মিছিল। একই সময়ে হলদিয়ায় দুর্গাচকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে একই মঞ্চে লক্ষণ শেঠ।
এবার কি তৃণমূলের পথে প্রাক্তন সংসদ তথা একসময় শুভেন্দু অধিকারীর প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ লক্ষণ শেঠ? তুঙ্গে জল্পনা। রাজনীতির বিষয় নয়, দাবি করেছেন কুণাল ঘোষ।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে মঞ্চ ভাগ কাকতালীয় ব্যাপার বলেই জানিয়েছেন বর্তমান কংগ্রেস নেতা লক্ষণ শেঠ। গত লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর ভাই দীপেন্দুর বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে লড়ে হেরে গিয়েছিলেন একদা দাপুটে বাং নেতা। তারপর থেকে অবশ্য কংগ্রেসের কোনও কর্মসূচিতে সেভাবে দেখা যায়নি তাঁকে। যদিও বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
























