এক্সপ্লোর

West Bengal Elections 2021: জনপ্রতিনিধি হয়ে যুব সমাজের কথা না ভাবা অপরাধ, মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের

‘আমি মনে করি যুব সমাজই পথ দেখাবে। কেন যুব সমাজের চলার পথ ব্যাহত হবে? সবসময় যুব সমাজকে দিশা দেখানোর চেষ্টা করেছি। যুব সমাজ চাইছে কেউ তাদের পথ দেখাক। চাকরি চেয়েও যুব সমাজ পাচ্ছে না দেখে খারাপ লাগে। যুব সমাজকে একটা রাস্তা দেখালে অনেক কাজই সফল হয়। যখন দেখি এখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, খারাপ লাগে। রাজ্যে যে সম্পদ আছে, যে মেধা আছে, তা অন্য রাজ্যে নেই। সেই সুযোগ পাচ্ছে না বলে অনেকেই রাজ্য ছেড়ে যাচ্ছেন। বাংলার মানুষ ভাল থাকলে, আমিও ভাল থাকব। যুব সমাজকে বলব, লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। শিল্প আনলে, কাজের পরিবেশ তৈরি হলে অনেকের কান্না বন্ধ হবে। আমি মানুষের স্বার্থে রাজনীতি করি। যখনই ভাল কিছু করতে চেয়েছি, বাধা পেলে দুঃখ পেয়েছি। কাজ করতে গিয়ে বাধা পাওয়ার ক্ষোভ জনতার সঙ্গে ভাগ করে নিয়েছি। আমাদের কর্মীদের কী দুঃখ, কী হতাশা, তা আমি জানি। সেই কর্মীদেরই আমরা ভুল বোঝাচ্ছি, অবিচার করেছি। কর্মীরা শুধুই একটু সম্মান চায়, আর কিছু চায় না। কর্মীদের সম্মান দেওয়ার কথাই বলেন দলনেত্রী। কর্মীদের সম্মান না পাওয়ার কথা বলাটা কি অন্যায়? কাজ করতে গিয়ে বাধা পেলে, তা বলাটা কি অন্যায়? দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, এটা সবাই চান। ভাল কিছু করার চেষ্টা করলে, কিছু নেতা এর অপব্যাখ্যা করছেন। মানুষ যা চাইবেন, মানুষের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে বাধা পেলে জানিয়েছি। কিছু মানুষ আছে, ভুল বুঝিয়ে অন্য পথে চালানোর চেষ্টা করেছেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছি, তা নিয়েও অপব্যাখ্যা। সেই অপব্যাখ্যার তো কোনও প্রতিবাদ করা হচ্ছে না? আমি কি নিজের স্বাধীনতায় কিছু বলতে পারব না? আমরা তো স্বাধীনভাবে কথা বলতে চাই, কাজ করতে চাই।’ আজ ফেসবুক লাইভে বলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বলেন, ‘আমি আর বাইরে কোনও মন্তব্য করব না। দলের মধ্যেই কথা বলব। আমি জনপ্রতিনিধি হয়ে যদি যুব সমাজের কথা না ভাবি, তাহলে অপরাধ হবে। যদি মনে করি, ভবিষ্যতে আবার ফেসবুক লাইভে বলব।’
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

সেরা শিরোনাম

Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget