এক্সপ্লোর

RG Kar Doctor Murder Update : 'তদন্ত এগোচ্ছে না ঠিক পথে', আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে কোর্টে নির্যাতিতার পরিবার

RG Kar Update :পরিবারের আশঙ্কা, তদন্ত ঠিক পথে এগোচ্ছে না । ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতির অভিযোগ করেন তাঁরা আদালতে।

 

কলকাতা : সোমবারই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন আরজি করে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে। কথা দিয়েছিলেন দ্রুত তদন্তের। কলকাতা পুলিশকে আগামী রবিবার পর্যন্ত ডেডলাইনও বেঁধে দিয়েছিলেন তিনি। আর মঙ্গলবারই আদালতের দ্বারস্থ হলেন মৃত চিকিৎসকের অভিভাবকরা। 

আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে  আদালতের দ্বারস্থ হয়েছেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার। তাঁদের আশঙ্কা, তদন্ত ঠিক পথে এগোচ্ছে না । ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতির অভিযোগ করেন তাঁরা আদালতে।  নির্যাতিতার পরিবারকে আবেদন দাখিল করার অনুমতি দিয়েছে আদালত। 

আরজি করের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায় বলে একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণও সংগ্রহ করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে নাকি অপরাধ স্বীকারও করেছে সঞ্জয়। তবে এই ভয়ঙ্কর অপরাধের পিছনে একা সঞ্জয় নয়, জড়িত একাধিক , সন্দেহ নির্যাতিতার পরিবারের। তাঁদের ধারণা, কলেজের 'ভেতরের কেউ' নিশ্চয়ই জড়িত আছে এই ঘটনায়। তাঁরা এই সন্দেহের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকেও। গতকালই মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বলে, ' পুলিশকে আমি বলেছি, বাবা-মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভিতরেই কেউ আছেন। যদি ভিতরে কেউ থাকে, কারও প্রতি সন্দেহ হয়, যাঁরা ছিল যাঁরা ওর বন্ধুবান্ধব তাঁদের সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাঁকেও ডেকে কথা বলবে। '  এরপর দিনই আদালতে গিয়ে নিজেদের উদ্বেগপ্রকাশ করেছে নির্যাতিতার পরিবার।  

আরজি কর মেডিক্য়াল কলেজে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় সোমবার কলকাতা হাইকোর্টে মোট ৫টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেছেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী, আইনজীবী সৌম্য শুভ্র রায় ও বিজয়কুমার সিঙ্ঘল নামে এক ব্যক্তি।  ৫টি জনস্বার্থ মামলাতেই কলকাতা পুলিশের হাত থেকে সরিয়ে CBI-কে তদন্তভার দেওয়ার পাশাপাশি, আরজি কর মেডিক্য়াল কলেজে পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকেও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।      

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 আরও পড়ুন :

রাত জেগে পাহারায় পড়ুয়ারা, সন্দীপের 'নো এন্ট্রি', অনড়  ন্যাশনাল মেডিক্যাল, আজ দায়িত্ব নিতে এলেই ধুন্ধুমার?

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget