এক্সপ্লোর
WB Corona Update: করোনা মোকাবিলায় জেলা প্রশাসনকে আরও কড়াকড়ির নির্দেশ নবান্নের
কলকাতা থেকে জেলায় কোভিড বিধি ভেঙে পানশালায় নৈশ পার্টি। করোনা মোকাবিলায় জেলা প্রশাসনকে আরও কড়াকড়ির নির্দেশ। সব জেলাশাসককে নির্দেশ মুখ্যসচিবের। 'বিধি ভাঙলেই করতে হবে জরিমানা। নাইট কার্ফুর কড়াকড়িতে বাড়াতে হবে নাকা চেকিং।' জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের।
এবার জেলাতেও পার্ক হোটেলকাণ্ডের ছায়া। কোভিড বিধি না মেনে গতকাল শিলিগুড়ির বার-কাম-রেস্তোরাঁয় চলছিল পার্টি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে ৪১ জনকে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা। বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু হয়েছে।
রাজ্য
বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















